বিপিএল দল পান নি সাকিব
যে কারণে বিপিএলে দল পেলেন না সাকিব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরকে সামনে রেখে দল কেনার কথা ছিল সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক লেদারস। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ফ্র্যাঞ্চাইজির চূড়ান্ত তালিকায় দেখা গেল সাকিবের প্রতিষ্ঠানটি দল পায়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, কোনো খেলোয়াড় বিপিএলে অংশ নেয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবে না। রোববার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম প্রকাশ করে বিসিবি। বিপিএলের গত আসরে অংশ নিয়েছিল ছয়টি দল। রংপুর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজিকে ওই আসরে দেখা যায়নি। এবার বসুন্ধরা গ্রুপের মালিকানায় রংপুর দল গঠন করেছে। এ ছাড়াও দল রয়েছে বরিশাল, খুলনা, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চল থেকে। ‘বরিশাল’ ফরচুন বরিশাল স্পোর্টস লি., ‘খুলনা’ মাইন্ডট্রি লি., ‘ঢাকা’ প্রগতি গ্রিন অটো রাইস মিলস লি., ‘সিলেট’ ফিউচার স্পোর্টস বাংলাদেশ লি., ‘রংপুর’ টগি স্পোর্টস লি. (বসুন্ধরা গ্রুপ), ‘চট্টগ্রা‘ ডেলটা স্পোর্টস লি., ‘কুমিল্লা’ কুমিল্লা লিজেন্ডস লিমিটেডের অধীন দল গঠন করেছে। সাকিবের দলের মালিকানা না পাওয়া প্রসঙ্গে সোমবার ...